জাভাস্ক্রিপ্ট (JavaScript)
রিয়েক্ট জাভাস্ক্রিপ্টের উপর নির্ভর করে তৈরি। প্রথমত যারা রিয়েক শিখতে চাচ্ছেন তাদের অবশ্যই ভালো ভাবে জাভাস্ক্রিপ্ট জানতে হবে।
অনেকেই আছেন যারা জাভাস্ক্রিপ্ট জানেন না কিন্তু প্রশ্ন করেন কীভাবে রিয়েক্ট শিখব, তাদের উদ্দেশ্যে বলব তারা প্রথমত জাভাস্ক্রিপ্ট টা খুব ভালোভাবে শিখুন এরপর রিয়েক্ট শিখুন।
স্টেট ম্যানেজার (Using State Manager )
React JS এর built-in স্টেট ম্যানেজার নেই। তাই স্টেট ম্যানেজার হিসেবে আমরা Redux ব্যবহার করতে পারি। একটি অনেকদিন ধরেই ডেভলপাররা ব্যবহার করে আসছেন। Redux খুবই জনপ্রিয় একটি স্টেট ম্যানেজার। ম্যানেজার হিসেবে Redux ব্যবহার করতে পারেন।
রিয়াক্ট হুক (React Hook)
React শেখার ক্ষেত্রে রিয়াক্ট হুক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি রিয়েক্ট হক সম্পর্কে এই প্রথম জেনে থাকেন তাহলে অবশ্যই রিয়েক্ট এর অফিশিয়াল ডকুমেন্টেশন থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন।
হুক হচ্ছে একটি মাধ্যম যা দ্বারা আপনি আপনার Component এর মধ্যে লজিক ব্যবহার করতে পারেন। এটি আপনাকে functional component এ কিছু ফিচার যুক্ত করার স্বাধীনতা দেয় যা ইতিপূর্বে আমরা শুধুমাত্র class component এ ব্যবহার করতে পারতাম।
সাধারণত React এর যে কোন ইন্টারভিউ তে হুক সম্পর্কে একটি বা দু'টি প্রশ্ন থাকবেই।
তাই React শেখার ক্ষেত্রে রিয়েক্ট হুক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে থাকে অবশ্যই যারা জানেন তারা কমেন্টে জানাবেন

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন